শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ আরও ১৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪০৬ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।এটি করোনা ইউনিটের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী।এদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিল।বাকিরা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে হাসপাতালের পরিচালকদের ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন,গতকাল বুধবার সকাল ৬ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।মৃতদের মধ্যে রাজশাহীর ১৩ জন,চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও নওগাঁর ৪ জন রয়েছে।এদের মধ্যে ৪ জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।এনিয়ে চলতি মাসের ১ তারিখ সকাল ৬ টা হতে ২৪ তারিখ সকাল ৬ পযর্ন্ত করোনা ইউনিটে মোট ২৬০ জন মারা গেলেন।এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজশাহীর ১২১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯৩ জন।পরিচালকদের আরও বলেন,গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৪ জন।যার মধ্যে রাজশাহীর ৩৩ জন,চাঁপাইনবাবগঞ্জের ১০ জন,নাটোরের ৪ জন,নওগাঁর ৬ জন ও পাবনার ১ জন রয়েছে।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com