শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

মো.হারুন অর রশিদঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন মহিলা।এদের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল।বাকিরা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আজ সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়ে বলেন,গতকাল রবিবার সকাল ৬ টা থেকে আজ সোমবার সকাল ৬ টা পযর্ন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন,চাঁপাইনবাবগঞ্জের ১ জন,নাটোরের ৩ জন,নওগাঁর ৪ জন,পাবনার ১ জন ও কুষ্টিয়ার ১ জন। এ নিয়ে চলতি মাসের ১ তারিখ সকাল ৬ টা থেকে ৫ তারিখ সকাল ৬ টা পযর্ন্ত রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৮২ জন।পরিচালক আরও বলেন,গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন।একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন।আজ সোমবার সকাল পযর্ন্ত হাসপাতালে করোনা ইউনিটে ৪০৫ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৯৫ জন।অতিরিক্ত রোগীদের বারান্দায় অতিরিক্ত বেড ও মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।এছাড়াও রোগীর অতিরিক্ত চাপ সামলাতে ৪ নং ওয়ার্ডকে নতুন করে করোনা ইউনিটে সংযুক্ত করা হয়েছে।যেখানে আজ থেকেই রোগী ভর্তি করা হবে।এ নিয়ে করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা দাড়ালো ৪৫৫ টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com