মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

বরাদ্দ পাওয়া দুটি গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৯৮১ বার পঠিত
বরাদ্দ পাওয়া দুটি গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের
ফাইল ফটো

নিজস্ব সংবাদদাতা : মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে বরাদ্দ পাওয়া টয়োটা করোলা হাইব্রিড মডেলের একটি গাড়ি এবং পদ্মাসেতু নির্মাণ প্রকল্প পরিদর্শনের কাজে বরাদ্দ পাওয়া একটি জিপ ফেরত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৯ নভেম্বর) রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

তিনি জানান, ‌‌পরিবহন পুল থেকে স্যারকে (ওবায়দুল কাদের) টয়োটা করোলা হাইব্রিড মডেলের গাড়িটি বরাদ্দ করা হয়। তবে তিনি এক বছর ধরে গাড়িটি ব্যবহার করতেন না, সেটি পুলেই ছিলে। এজন্য আজ সেটি পরিবহন পুলে ব্যাক করে দেয়া হয়েছে।

আবু নাছের টিপু আরও বলেন, এছাড়া পদ্মাসেতু নির্মাণ প্রকল্প থেকে সেতু পরিদর্শনের জন্য তাকে একটি জিপগাড়ি বরাদ্দ দেয়া হয়েছিলে। করোনার আগ পর্যন্ত তিনি প্রতি শুক্রবার সেখানে পরিদর্শনে যেতেন। এখন সেতু প্রকল্পের কাজ শেষ পর্যায়ে মাত্র দুটি স্প্যান বাকি এবং করোনার কারণে সেখানে যান না। তাই সেটাও পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে।

তিনি বলেন, পরিবহন পুল থেকে এক বা দুই বছর আগে ২০ জন মন্ত্রীর জন্য ২০টি বিএমডাব্লিউ দেয় হয়েছিল। তখন স্যারের (ওবায়দুল কাদের) নামেও একটি বিএমডব্লিউ বরাদ্দ ছিল। সেটা তিনি নেননি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com