রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ২০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৬৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬ টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এ সব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ২ জন ও কুষ্টিয়ার ৩ জন। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৮ জন নারী। এদের মধ্যে ৬ জনের বয়স ৬১ বছরের উর্ধে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১ জন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে।পরিচারক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন।একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৪৫৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৮০ জন। বাকিদের মেঝে ও বারাদন্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com