বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে আরও ১৮৬ মেট্রিক টন অক্সিজেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৮৫ বার পঠিত

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সপ্তম চালানে আরো ১৮৬ মেট্রিক টন ২৯০ কেজি তরল মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। এ নিয়ে রেলপথে এক হাজার ৪০২ মেট্রিক টন ২৯০ কেজি অক্সিজেন এলো বাংলাদেশে।

বুধবার রাতে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন।

তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের চার চালানে ৮০২ টন ২৯০ কেজি মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ৪০২ টন ২৯০ কেজি তরল মেডিক্যাল অক্সিজেন দেশে আসায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

পারভিনা খাতুন বলেন, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে সকালে ছেড়ে এসে রাত ৮টার দিকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে রাতেই ছেড়ে যবে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগজ্ঞে খালাসের উদ্দেশ্যে রওয়ানা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com