মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১৪১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : দেশের সব জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ নামের একটি সংগঠন। একইসঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।

বুধবার (০২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি আব্দুল শহিদ কাজল বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হেফাজত নেতাকে এখনও কেন গ্রেফতার করা হয়নি? যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলার ধৃষ্টতা দেখায়, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।’

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা আয়ুব প্রদীপ, আবুল কালাম, মহসিন আলী ও রাফিউল হক প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com