রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ট্রাকে চাপায় কলেজ শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাক চাপায় মাসুদ রানা (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে পবা উপজেলায় বড়গাছি এলাকায় রাজ হিমাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে। তিনি বড়গাছি এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে এবং মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। পবা থানার ওসি সিরাজুম মনির জানান, কলেজ শিক্ষক মাসুদ রানা দুপুরের দিকে মোটরসাইকেল যোগে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রাজ হিমাগারের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওসি আরও জানান, নিহত মাসুদ রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা রজু করা হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com