সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

প্রায় ১১ ঘণ্টা পর থ্রিজি-ফোরজি ইন্টারনেট চালু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৭০৮ বার পঠিত

অনলাইন নিউজ : প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানী ঢাকায় মোবাইলের থ্রিজি ও ফোরজি সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। এছাড়া সারাদেশে পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান তিনি।

এছাড়া ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা নিশ্চিত করেছেন। পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও ইন্টারনেট সেবা চালু হওয়ার বিষয়টি জানিয়েছেন। বলেছেন, বিকেল ৪টার পর ঢাকায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। থ্রিজি ও ফোরজি সেবা নিতে পারছেন গ্রাহকরা।

এর আগে ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল। বিভিন্ন অপারেটর সূত্র জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লা এবং পরে আরও পাঁচ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুক্রবার ভোর থেকে আরও অনেক জেলার গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com