রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্কুল ফর গিফডেট চিলড্রেন রাজশাহী শাখা নতুন ভবন উদ্বোধন

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত
রাজশাহী প্রতিনিধিঃ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২১ উদযাপন ও স্কুল ফর গিফডেট চিলড্রেন (এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের একটি বিশেষায়িত বিদ্যালয়) রাজশাহী শাখাা নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর মুন্সিডাঙ্গায় এসজিসি রাজশাহী শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও  রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় নিয়ে আসতে হবে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করছে। এজন্য এক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে যারা এসব শিশুদের নিয়ে কাজ করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরী ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ হাসিনুল ইসলাম চুন্নু। বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাজশাহী জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, তরী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আসফাকুল কবীর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শিশুরা প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com