রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তানোরে সরকারী স্কুলের গাছ কেটে ফেলার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

তানোরে প্রতিনিধি , বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

তানোরে প্রতিনিধি , বিডি ঢাকা ডট কম নিউজঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গার আমগাছ কেটে ফেলেছেন মামলাবাজ প্রভাবশালী আব্দুল্লাহিল কাফী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি লোকজন নিয়ে ৩টি আমগাছের ১টি কেটে মাটিতে ফেলে দিয়ে অপর ২টি আম গাছের ডালপাল কেটে দিয়েছেন। তবে, কর্তৃপক্ষের বাঁধার মুখে কাটাগাছ ও ডালপালা নিয়ে যেতে পারেননি তিনি।

এঘটনায় তানোর উপজেলার কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বাদী হয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কৃষ্ণপুর মৌজার, জে-এল নং ৯৮, ক্ষতিয়ান নং আরএস৩, ৩৪৭ নং দাগের জমি স্কুলের নামীয় সম্পত্তি। উক্ত সম্পত্তির পুকুর পাড়ে বিভিন্ন জাতের বেশকিছু গাছ রয়েছে।

উক্ত পুকুরের পূর্ব পাড়ের গাছগুলোর মধ্যে স্কুলের জায়গার ১টি আমগাছ কেটে ফেলে অপর ২টি আম গাছও কাটার জন্য ডালপালা কাটা শুরু করেন পুকুরের মালিক কৃষ্ণপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল্লাহিল কাফীর উপস্থিতিতে ও নির্দেশে তার লোকজন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এসময় স্কুল কমিটির লোকজনসহ শিক্ষকরা গাছ কাটতে নিষেধ করে তানোর উপজেলা নির্বাহী অভিসার বরাবর অভিযোগ দায়ের করেন এবং এর অনুলিপি তানোর ভুমি অফিস ও তানোর থানাসহ বিভিন্ন দপ্তরে প্রদান।

অভিযুক্ত আব্দুল্লাহিল কাফী বলেন, আমি আমার জায়গার আম গাছ কেটেছি জানিয়ে তিনি বলেন স্কুল কর্তৃপক্ষ অভিযোগ করেছে তাইগাছ নিয়ে যায়নি।

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com