রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণী

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গ সংগঠন ‘বহ্নিশিখা’র আয়োজনে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ, পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বহুমুখী বালীকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে রাজশাহী বহুমুখী বালীকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.মাহবুব-উর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুজ্জামান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন মাদক মুক্ত ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদরে সবাইকে নিজেদের মনোবল বাড়াতে হবে, নিজেকে আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে হবে। এছাড়াও আমাদেও খেয়ালা রাখতে হবে কোন ভাবে আমরা যেন বিপদ গামী না হয়ে যায়। আজকে আমরা শপথ করবো আমরা নিয়মিত পড়ালেখা করবো, নিজেদের এবং বাবা মায়ের স্বপ্ন পুরণে কাজ করবো।

এদিকে, অনুষ্ঠানে প্রধান আলোচক এর বক্তব্যে গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, আমরা জ্ঞান-বিজ্ঞানে আধুনিক হলেও এখনও মন-মানসিকতায় পুরোপুরি আধুনিক হয়ে উঠতে পারিনি। সমাজে নারীর অবদান বেশি হওয়া সত্বেও বেশির ভাগ নারীই সমাজে অবহেলীত হচ্ছে। বর্তমানে বেশিরভাগ নারী পরিবার সামলিয়ে এখন দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। কিন্তু তাদেরকেই বিভিন্ন সময় লাঞ্চনার শিকার হতে হয়।

আমাদেওে এই বেড়াজাল থেকে বেরিয়ে আসা প্রয়োজন। আর এই লক্ষ্যে নারীদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সারাদেশ জুড়ে আমরা আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” স্লোগানে প্রশিক্ষণ প্রদানের চেষ্টা করছি।

আলোচনা শেষে আত্মরাক্ষা কৌশল বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রণকারী ৭০জন বহ্নির হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রীন ভয়েস ও বহ্নিশিখার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com