রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বকেয়া বেতনের দাবিতে রাজশাহীতে শিক্ষকদের মানববন্ধন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩১২ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। আজ মঙ্গলবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা এই কর্মসূচির আয়োজন করেন।

আয়োজিত মানববন্ধনে শিক্ষকেরা বলেন, সরকার দেশের কারিগরি শিক্ষার হার ২০২০ সালে ২০ শতাংশ, ২০৩০ সালে ৩০ শতাংশ এবং ২০৪১ সালে ৪০ শতাংশ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় চাকরির সম্পূর্ণ বিধিবিধান মেনে স্টেপ প্রকল্পের মাধ্যমে ১ হাজার ১৫ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়।

এর মধ্যে ৭৭৭ জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন। প্রকল্পের মেয়াদ শেষে শিক্ষকদের সরকারের থোক বরাদ্দ খাত থেকে ২০১৯-২০২০ অর্থবছরে বেতন-ভাতা দেওয়া হয়েছে। কিন্তু ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন-ভাতার ব্যবস্থা করা হয়নি। তাই এই ১৮ মাস ধরে শিক্ষকেরা খুব কষ্টে আছেন।

শিক্ষকেরা অনতিবিলম্বে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করতে সরকারের কাছে দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি আহমেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি’র (কারিগরি শাখা) সভাপতি সুমন হায়দার, শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com