রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে পিস্তল-গুলিসহ যুবক আটক

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৭৭ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সাইফুল ইসলাম অপু নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক ও তাজা গোলা উদ্ধার করা হয়।

বুধবার বিকেলের দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। জেলার কমলনগর উপজেলার মতিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় কোস্টগার্ড।

আটককৃত অপু অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com