রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন।এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ২ জন ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন এবং নওগাঁর ১ জন রয়েছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি। মৃতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।এদিকে ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ৫১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com