রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে সেই বৃদ্ধ ধর্ষক আটক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ অবশেষে আটক হয়েছে সেই বৃদ্ধ ধর্ষক খলিলুর রহমান। তাকে গাইবান্ধা জেলার সদর এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার (২ ফেব্রুয়ারি) র‍্যাব রাজশাহী -৫ এর নাটোর ক্যাম্প বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কোম্পানি কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে গাইবান্ধা জেলার সদর এলাকা থেকে খলিলকে আটক করে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি খলিলুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পুঠিয়া কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। খলিল একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে। আর এ ঘটনার প্রতিবাদ করলে ধর্ষকের লোকজন ধর্ষিতার পরিবারের লোকজনের উপর হামলা করে। এতে ওই ভুক্তভোগী কিশোরীর বাবা-চাচাসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় কিশোরীর মা খলিলসহ তিনজনের নামে পুঠিয়া থানায় মামলা করে।

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও তার পরিবারের উপর হামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে সোমবার পুঠিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে ওই এলাকার শত শত নারী পুরুষ। এর আগে ঢাকা রাজশাহী মহাসড়ক বিক্ষোভ করে তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com