রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে প্রতারনাকালে জনতার হাতে দুই প্রতারক আটক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ওগাঁর আত্রাইয়ে প্রতারনাকালে জনতা দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সমাসপাড়া গ্রামে। আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমাড়ি ফারাজিপাড়া গ্রামের লিটন প্রমানিকের ছেলে সাকলাইন মোস্তাক (১৯) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সদরের আজম আলীর ছেলে রাসেল আহম্মেদ (২৫)। শুক্রবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আটককৃত দুজন দীর্ঘদিন যাবৎ প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছিল। বৃহস্পতিবার বিকালে তারা উপজেলার সমাসপাড়া গ্রামের সাইফুল মীরের বাড়িতে গিয়ে বিভিন্ন লোভ লালশা দেখাতে থাকে। এবং বলে তার বাড়িতে জ্বিনের আছর আছে বলে এক হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বাড়িতে থাকা গহনাও নেয়ার কৌশল অবলম্বন করে।

এমতবস্থায় বৃহস্পতিবার বিকেলে ছাইফুল মীরের ফুফু তার বাড়িতে বেড়াতে আসে এবং বেশ কিছুদিন আগে তিনি এমন প্রতারণার শিকার হয়েছে বললে এলাকাবাসী তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। সাথে সাথে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পতারককে আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার রাতে সাইফুল মীর বাদি হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন। শুক্রবার সকালে প্রতারক দুই জনকে নওগাঁ জেল হাজতে প্ররণ করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com