শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সোনার ক্ষুরে গোঁফদাড়ি কামাবেন,লাগবে ১০০ টাকা

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ব্যবসা চালাতে গিয়ে ক্রেতা বা গ্রাহকের কথা মাথায় রেখে দোকানিরা অনেককিছুই করেন। সেরকমই একজন দোকানি ভারতের অবিনাশ বরুন্ডিয়া। পুনে সংলগ্ন পিম্পরি চিঞ্চওয়াড় শহরে একটি সেলুন আছে নরসুন্দর অবিনাশের। তবে ব্যবসার পসার বাড়াতে তিনি বেছে নিয়েছেন অভিনব এক পন্থা। তার দাবি, সেলুনের প্রত্যেক গ্রাহকই স্পেশাল। ফলে তাদের গোঁফদাড়ি কামাতে আস্ত একটি সোনার ক্ষুর কিনেছেন তিনি।

গোঁফদাড়ি কামানোর কাজে আট তোলা ওজনের সোনার ক্ষুর ব্যবহার করার ভাবনা হইচই ফেলে দিয়েছে নেটজগতে। ফলে আচমকা প্রচারের আলোয় উঠে এসেছেন নরসুন্দর অবিনাশ।

৮০ গ্রাম ওজনের ওই সোনার ক্ষুরটি কিনতে কতো খরচ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে অবিনাশ জানিয়েছেন, প্রায় চার লাখ রুপি দিয়ে ওই ক্ষুর কিনেছেন তিনি।

শুধু তাই নয়, তার সেলুনে যে সোনার ক্ষুর দিয়ে গোঁফদা়ড়ি কাটা যায়, সে কথাও ঘটা করে প্রচার করেছেন অবিনাশ। সম্প্রতি সেলুনটির উদ্বোধনে স্থানীয় বিজেপি বিধায়ক গোপীনাথ পডবলকরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমন প্রচারে ফল পাচ্ছেন হাতেনাতে। ধীরে ধীরে বাড়ছে অবিনাশের পসার।

অবশ্য করোনাকালে পথে বসার অবস্থা হয়েছিল অবিনাশের মতো ছোট ব্যবসায়ীদের। সংক্রমণ রুখতে ২০২০ সালের ২৫ মার্চ থেকে দফায় দফায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। এ সময় বন্ধ ছিল দোকানপাট-হাটবাজার, সেলুন-স্পা-জিম-রেস্তোরাঁ বা শিক্ষাপ্রতিষ্ঠান। তখন কাজ হারিয়েছেন বহু শ্রমিক-কর্মচারীরা।

সাংবাদিকদের কাছে অবিনাশ বলেছেন, যাদের বেশি টাকাপয়সা নেই, তারাও সোনার ক্ষুর দিয়ে গোঁফদা়ড়ি কামাতে পারবেন। আর অবিনাশের সেলুনে দাড়ি কাটার খরচ মাত্র ১০০ রুপি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com