মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

বিজিবি কর্তৃক আজমতপুর এবং শিয়ালমারা সীমান্তে ফেন্সিডিল আটক প্রসংগে।

নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: নিজস্ব প্রতিনিধি মোঃ ফারুক হোসেন

 

১। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক রাত ২৩০০ ঘটিকায় আজমতপুর
বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার ১৮১ মেইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মোল্লাটোলা নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত

ফেন্সিডিল এর সিজার মূল্য-৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে
প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক রাত ০২১০ ঘটিকায় শিয়ালমারা
বিওপির নায়েক মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার

১৮৭/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা মাঠ নামক স্থানে অভিযান
পরিচালনা করে মালিকবিহীন ৭২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিল এর
সিজার মূল্য-২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয়
কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com