মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১৩১৩ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ-উপলক্ষে সরকারী, বেসরকারী,শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন সমুহে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো স্মৃতিশোধে পুস্পুস্তবক, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিককৃতিত্বে পুস্প মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা র‌্যালী ও ধর্মীয় উপাসনালয়ে বিষেশ মোনাজাত এবং প্রার্থনা করা হয়। বুধবার সুর্যদ্বয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ মাঠে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ, নাচোল পৌরসভা, নাচোল থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৭ টায় নাচোল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিককৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুলতানা পাপিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ উপজেলা প্রসাসনের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮ টায় নাচোল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র‌্যালী, ও দোয়া অনুষ্ঠিাত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com