বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বান্দরবানে স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ বার পঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: ক্যান্সার নির্মূলে বান্দরবানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উদযাপন করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও কারিতাসের সহযোগিতায় এ সপ্তাহ পালন করা হয়। সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা । অনুষ্ঠানে অতিথিরা বলেন প্রতিবছর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে অনেক মানুষ মারা যায়। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা না পাওয়ার কারণে অকালে ঝরে যায় অনেক তাজা প্রাণ। তাই বাংলাদেশে এ রোগে মৃত্যুহার কমাতে সকলকে সচেতন হতে হবে এবং জনগণকে স্বাস্থ্য সম্মত ভাবে জীবন যাপন পরিচালনা করতে হবে। কথায় আছে স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। তাই অতিথিরা সর্বশেষে আরো বলেন জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে স্বাস্থ্য সচেতন ভাবে জীবনের প্রতিটি কাজ পরিচালনা করতে হবে। পরিশেষে সকলকে সুন্দর জীবন গঠন করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com