বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৫০০ ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। এই কর্মসূচির আওতায় বুধবার সকালে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকা এলাকায় অগ্রণী সেচ প্রকল্পের কার্যালয় মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার

মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ অন্যরা।পরে প্রধান অতিথি খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, ৫০০টি মেহগনি, আম ও নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। এছাড়া আরো ১ হাজার চারা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com