শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

তানোরে মটর স্থাপন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকচা বানিয়াপাড়া গ্রামে খাবার পানির মটর স্থাপন করায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে উঠেছে সমালোচনার ঝড়। স্থানীয়রা জানান, মেয়র মিজান এখানে একটি মটর দিয়েছিলেন, কিন্ত্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পহেলা ফেব্রুয়ারী সোমবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকচা বানিয়াপাড়া গ্রামের মসজিদের সামনে থেকে খাবার পানির একটি মিনি মটরসহ মালামাল জব্দ করেন তানোর উপজেলা নির্বাহী (ইউএনও) ও রির্টানিং কর্মকতা সুশান্ত কুমার মাহাতো। অথচ ৬ ফেব্রুয়ারী শনিবার আকচা বানিয়াপাড়া গ্রামে একই স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মটর স্থাপন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান জনৈক দুলাল এই মটর স্থাপন করে গ্রামবাসীকে নৌকা প্রতিকে ভোট দিতে বলেছেন। অন্যদিকে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, বিএনপি প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগ ভোটারদের প্রভাবিত করতে আচরণবিধি লঙ্ঘন করে মটর স্থাপন করেছে,তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করে বলেন, মটর স্থাপনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্তা নাই। উপজেলা নির্বাহী (ইউএনও) ও রির্টানিং কর্মকতা সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com