বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

মাগুরার মহম্মদপুর থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক পথ সভা ও মাস্ক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১১১৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় করোনা কালীন সময়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করেছে মহম্মদপুর থানা পুলিশ।

বাংলাদেশ পুলিশের দেশ্যব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাগুরা পুলিশ সুপারের নির্দেশ এ মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

“মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার (২১মার্চ) এই কর্মসূচির অংশ হিসাবে করোনা কালীন সময়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ, হাত ধৌত করণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে উৎসাহিত করণ কর্মসূচী পালন করেছে মহম্মদপুর থানা পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাসসহ থানার অন্যান্য অফিসার ও সদস্যগণ। মহম্মদপুর বাজার শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণে অংশ নেন পুলিশ।

জানা গেছে,বাংলাদেশ পুলিশের দেশ্যব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাগুরা জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস’র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

পুলিশ কর্মকর্তারা বলেন, দেশে উল্লেখযোগ্য হারে করোনা আক্রান্ত রুগী সংখ্যা ও মৃতের হার বাড়ছে। এই মহূর্তে আমাদের সচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নাই। দেশব্যাপি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com