শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

হঠাৎ করে বউ-ছেলেসহ অসুস্থ মৌসুমী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪৩৯ বার পঠিত
নিউজ ডেস্ক : হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী মৌসুমী। ছেলে ফারদিন ও পুত্রবধূ আয়েশাও অসুস্থ। করোনাভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি জানান, আপাতত ঘরে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শনিবার সবার কোভিড–১৯ টেস্ট করানো হবে।

ফেসবুকে দোয়া চেয়ে ওমর সানী লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরো জানান, গতকাল থেকে মৌসুমীর শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ওমর সানী জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তার অসহায় মনে হচ্ছে।

২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও করোনার কারণে আপাতত সেটি হচ্ছে না। ঈদের পর ছেলের বিবাহোত্তর সংবর্ধনা দেবেন নায়িকা মৌসুমী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com