বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

বান্দরবানে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৬১৯ বার পঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: ক্রমবর্ধমান করোনা প্রকোপ প্রতিরোধে বান্দরবানে মাস্ক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রবিবার (১১ এপ্রিল) করোনা সংক্রমণ থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে বীর বাহাদুর ফাউন্ডেশন আয়োজিত প্রচার অভিযান ও মাস্ক বিতরণে অংশ নেন মন্ত্রী। এসময় তিনি বাজারে অন্তত দশটি পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পথচারী ও শ্রমিকদের মাস্ক পরিয়ে দেন এবং করোনা মহামারী থেকে নিজ এলাকা ও মানুষকে বাঁচাতে সহযোগিতা চান। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমরা অনেক নিরাপদে ছিলাম। তাই আগামীতে এই মহামারী যাতে কোনভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাস্ক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বীর বাহাদুর ফাউন্ডেশনের পৃষ্টপোষক অমল কান্তি দাশ, সভাপতি খলিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু, বান্দরবান পৌরসভার কাউন্সিলর সৌরভ দাশ শেখর, এমেচিং মারমাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ব্যবসায়ী সমিতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com