শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে দুই যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৭১ বার পঠিত

রাজশাহী সংবাদদাতা :রাজশাহীর বাগমারায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার ভবানীগঞ্জের দিয়ারবিল গ্রামের একটি বাগানে আম ভাঙতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)। তারা বাগমারায় আম ভাঙার কাজে গিয়েছিলেন।

বর্তমানে তাদের মরদেহ বাগমারায় আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শনিবার তারা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দিয়ারবিল নামক স্থান আম ভাঙার কাজে যান। বিকেলে সেখানে বজ্রপাত হলে আম বাগানেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে বাগমারায় রয়েছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, বজ্রপাতে নিহতের প্রাথমিক তথ্য পেয়েছি। বাগমারা থানাকেও তা জানানো হয়েছে। তারা মরেদেহ হস্তান্তর করলে উপজেলা প্রশাসন থেকে দাফনের জন্য আর্থিক অনুদান দেওয়াসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com