সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

রোজিনার জামিন অবধারিত ছিল কিন্তু দেয়া হয়নি: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৭৪১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন অবধারিত ছিল কিন্তু দেয়া হয়নি।

শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে সাংবাদিক ও বন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

এসময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বলেন, খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে। শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুরেশন ভালো। তবে কোভিড পরবর্তী জটিলতা আছে।

হার্ট এবং কিডনিতে সমস্যা আছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে চিকিৎসকরা কিছুটা উদ্বিগ্ন।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলেও তার করোনা পজিটিভ আসে। ৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়।

গত ২৫ এপ্রিলের পরীক্ষায় খালেদা জিয়া করোনা পজিটিভ হলেও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে তাকে করোনামুক্ত ধরে নিয়েই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল। তার শরীরে করোনা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়।

পরে ৫ মে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। তবে তার সেই আবেদনে সাড়া মেলেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com