শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দেশে করোনাভাইরাসের নতুন ‘হটস্পট’ রাজশাহী বিভাগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৭০ বার পঠিত

রাজশাহী সংবাদদাতা : দেশে করোনাভাইরাসের নতুন ‘হটস্পট’ হয়ে উঠছে রাজশাহী বিভাগ। প্রতিদিন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যায় ঢাকাকেও ছাড়িয়ে যাচ্ছে। এছাড়াও এ বিভাগে বাড়ছে মৃতের সংখ্যাও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৮ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৩৭টি। ৬৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে ৯ হাজার চারজনের নমুনা পরীক্ষায় ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে ১ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা ৫৪৪। শনাক্তের হারের দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থা খুলনা বিভাগের।

এছাড়া চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩ নমুনা পরীক্ষায় ২৯১ জন, রংপুরে ৪৪৩ নমুনা পরীক্ষায় ১১৪ জন, বরিশালে ২৭০ নমুনা পরীক্ষায় ৩৯ জন, সিলেটে ৬০০ নমুনা পরীক্ষায় ৬৯ জন এবং ময়মনসিংহে ৬০২ নমুনা পরীক্ষায় ৪৮ জন মিলিয়ে সারা দেশে মোট ২ হাজার ৩২২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ঢাকায় শনাক্তের হার ৬ শতাংশের মতো, চট্টগ্রামে ১১ শতাংশ, রাজশাহীতে ১৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ এবং খুলনায় ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঢাকা বিভাগে ১১ জন করে মারা গেছেন। সারা দেশে মারা যাওয়া ৪৪ জনের অর্ধেকই এই দুই বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯১৩ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com