শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভালো প্রস্তাব পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি কলিমউল্লাহ!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৮৬ বার পঠিত

বিনোদন নিউজ : কদিন ধরেই আলোচনায় অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। গত বুধবার আবারও আলোচনায় আসেন তিনি। রাত ৩টায় ক্লাস নিয়ে জন্ম দেন নতুন এই আলোচনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে কলিমউল্লাহকে নিয়ে এখন বেশ ইস্যু ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই ভাইরাল হয়েছে কলিমউল্লাহ অভিনীত একটি চলচ্চিত্রের দৃশ্য।

সিনেমার ওই দৃশ্যে দেখা যায়, পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ড. কলিমউল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ভিসি হিসেবে সিনেমায় অভিনয় করা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে চলচ্চিত্রে অভিনয় করাকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

কলিমউল্লাহ বলেন, ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই সিনেমায় আমি প্রথম অভিনয় করি। ব্যাপক ব্যবসা সফল সিনেমা ‘শ্যুটার’,  যেটি একসঙ্গে দেশব্যাপী ১৪৮ প্রেক্ষাগৃহে  মুক্তি পায়। শ্যুটার সিনেমায় আমি মূলত ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করি।

কোনও চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করতে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনও পরিচালক যদি এমন প্রস্তাব দেন, তাহলে সানন্দে গ্রহণ করবো।

নিজের অভিনয় জীবনের ইতিহাস টেনে গণমাধ্যমকে কলিমউল্লাহ বলেন, তার শিক্ষাজীবন শুরু হয় বুলবুল ললিতকলা একাডেমিতে (পুরান ঢাকার আহসান মঞ্জিল সংলগ্ন ওয়াইজঘাটে)। সেখানে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। সেখানে পড়তে গিয়ে তিনি অভিনয়সহ নাচ-গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পারিবারিক অনুপ্রেরণাও তার সঙ্গী ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com