মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

করোনা লক্ষণের অজুহাত দিয়ে অফিসে অনুপস্থিত থাকা যাবে না : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪২২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনা লক্ষণের অজুহাত দিয়ে অফিসে অনুপস্থিত থাকা যাবে না বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসাথে শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার পরামর্শও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য একটি সতর্কতামূলক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কমকর্তা ও কর্মচারীকে কভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য পাঁচটি অনুশাসন প্রতিপালনেরও নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে।

১. কোনো কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কভিড-১৯ এর লক্ষণ যেমন- জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য উপসর্গ প্রকাশ পেলে মন্ত্রণালয়ের প্রশাসন শাখাকে অবহিত করে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।

২. কভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং পরীক্ষায় কেভিড-১৯ নেগেটিভ হলে কোনো অজুহাতেই অফিসে অনুপস্থিত থাকা যাবে না।

৩. কারও করোনা পজিটিভ হলে সেই কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী কভিড-১৯ নেগেটিভ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে মন্ত্রণালয়কে অবহিত করে অফিসে উপস্থিত হতে হবে।

৪. কর্মস্থলে অবস্থানকালে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

৫. পরীক্ষায় কভিড-১৯ নেগেটিভ/পজিটিভ যাই হোক মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় ওই রিপোর্টের অনুলিপি পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com