বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ফুটবলকে সুন্দর করেছেন ম্যারাডোনা : শাহরুখ খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫৪৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ফুটবল দুনিয়া আজ শোকাহত। না ফেরার দেশে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। যার নামেই মিশে আছে উত্তেজনা। কোটি কোটি মানুষের ভালোবাসা। ম্যারাডোনাকে হারিয়ে কাঁদছে তার ভক্তরা।

দল হিসেবে হয়তো আর্জেন্টিনার সাপোর্টার নন। কিন্তু সেই ফুটবলপ্রেমীও ম্যারাডোনার খেলায় মুগ্ধ হতেন, হয়েছেন। হতে থাকবেন চিরকাল। তারাও শোক প্রকাশ করছেন ফুটবল জাদুকরের বিদায়ে।

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। তিনি তার এক পোস্টে বৃহস্পতিবার লিখেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা, তুমি ফুটবলকে আরও সুন্দর করে তুলেছ। তোমাকে খুব মিস করবো সবাই। এই পৃথিবীতে যেমন ছিলে তুমি তেমনি আনন্দময় স্বর্গেই থাকবে এই কামনা করি।’

প্রসঙ্গত, গতকাল বুধবার মাত্র ৬০ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ফুটবলের রাজা। তার আইনজীবী খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

এর আগে ৬০তম জন্মদিনের কয়েকদিন পরই মাথায় অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি যাওয়া হয়নি এ ফুটবল কিংবদন্তির। মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য তাকে রাখা হয় রিহ্যাব সেন্টারে। তারপর বাড়ি ফিরলেও না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যান্ড অব গড’র মালিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com