বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান জাপানে ভারী তুষারঝড়ে ৩০ জনের মৃত্যু নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে চারঘাটে বিএসটিআই অভিযান, ২ মণ ভেজাল গুড় জব্দ ও জরিমানা বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

কুমিল্লার লাকসামে শ্বশুরবাড়ির পাশে পাওয়া গেল যুবকের রক্তাক্ত মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৮০ বার পঠিত

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লাকসামে শ্বশুরবাড়ির পাশে মো. সোহেল (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের চিকুনিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। সোহেল উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামের আহছান উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সোহেল নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী মুদাফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার স্থানীয় লোকজন লাকসাম-মুদাফগঞ্জ সড়কে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ তাৎক্ষণি ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার হাত ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে সোহেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। তার মৃত্যু রহস্যজনক বলে তারা অভিযোগ করেন।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com