রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

আইপিএল খেলতে নীরবে ভারত গেলেন সাকিব আল হাসান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪৯৯ বার পঠিত

নিউজ ডেস্ক : নীরবে দেশ ছাড়লেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব।

একটি লাইভে বিস্ফোরক সব মন্তব্য করে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। দেশে ফিরে মিরপুরে অনুশীলন করলেও মিডিয়ার কারো সঙ্গে কথা বলেননি। এরই মধ্যে নীরবে চলে গেলেন কলকাতায়।

আইপিএল খেলার জন্য ছুটি পেয়েছেন সাকিব। তবে এবার সাকিব আল হাসানের দেশত্যাগটা হলো অনেকটাই নীরবে-নিভৃতে। শনিবার (২৭ মার্চ) সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের এবারের আইপিএল-যাত্রা হলো অনেকটাই নীরবে। কবে যাবেন, গণমাধ্যমে খবরটা আগেভাগে চাউর হয়নি।

আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদকে মোকাবিলা করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com