মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

শান্তিপূর্ণ আন্দোলন-সমাবেশে সরকার বাধা দেবে না : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বিএনপি এখন একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাই আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সব কথা বলেন। তিনি তার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে দিয়ে তিনি বলেন, যেকোনো নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সাথে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহ্বান জানান কাদের।

আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশে দলের সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছে আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেয়া হবে না।

স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। কোন অবস্থাতেই লক্ষীপুর পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,সাবেক মন্ত্রী শাহাজান কামাল,সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com