শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৯ বার পঠিত
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ মদন মিত্রের জীবনি নিয়ে সিনেমাটি নির্মিত হবে।
কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়, তৃণমূলের নেতা মদন মিত্রের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। সেই সিনেমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টলিউডে।
বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে বলেন, মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি। অন্যদিকে মিথিলা বলেন, আমি এই সম্পর্কে এখনও কিছুই বলতে পারবো না।
মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শ্বাশত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি; চিত্রনাট্য লেখার পর তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের মধ্যে সবসময় সবচেয়ে বেশি আলোচনায় থাকেন মদন মিত্র। কখনও তিনি রাস্তায় বাইক ছোটান, কখনও জিমে ঘাম ঝরান। তার মিউজিক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়, ফেসবুক লাইভ এলেও তিনি পান অসংখ্য দর্শক। সেই মদন মিত্রকে নিয়েই দুই পরিচালক বানাবেন বায়োপিক।
বায়োপিক প্রসঙ্গে মদন মিত্র বলেন, গত দু’বছর ধরে বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন্য হিসেবে নয়, কামারহাটি রায়ের জন্য আমি অপেক্ষা করছিলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com