মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

আওয়ামী লীগের ২৫ পৌরসভায় মনোনয়ন পেলেন যারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৫৭২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা : পঞ্চগড় সদরে জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে কশিরুল ইসলাম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দিন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদরে মো. কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. রবিউল ইসলাম ও কাটাখালীতে মো. আব্বাস আলী।
সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু, পাবনার চাটমোহরে শাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাসুম মুর্শেদ, চুয়াডাঙ্গা সদরে রিয়াজুল ইসলাম, খুলনার চালনায় সনৎ কুমার বিশ্বাস, বরগুনার বেতাগীতে এবিএম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় আ. বাকের মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন ও বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএম ইকবাল হোসেন সুমন।
নেত্রকোনার মদনে মো. আব্দুল হান্নান তালুকদার, মানিকগঞ্জ সদরে মো. রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে মো. আনিসুর রহমান, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বদিউল আলম।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com