রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

বাবুনগরীকে আফগানিস্তানে পাঠানোর হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৬১১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীকে আফগানিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবি পরিষদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারন করেন।

বাবুনগরীকে নির্দেশ করে তাপস বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে অপমান করা, বঙ্গবন্ধুকে আঘাত করা, বাংলার স্বাধীনতাকে আঘাত করা বাংলার দামাল ছেলেরা কখনও সহ্য করতে না।

সুতরাং আপনি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সেই কাতারে আসবেন। আর আপনারা যদি এদেশকে সেই আগের ন্যায় এদেশকে আফগানিস্তান বানাতে চান, তাহলে আপনাদের আফগানিস্তানেই পাঠিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা সকল মৌলবাদকে নির্মূল করব এবং মুক্তিযুদ্ধের চেতনায় থাকা সকল প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাব।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী বশির আহমেদ, আজহার উদ্দিন ভূঁইয়া, লাইকুজ্জামান মোল্লা, মোখলেছুর রহমান বাদল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com