রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

আম নিতে চায় রাশিয়া-চীন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ থেকে এ বছরই আম নিতে চায় চীন। এ ছাড়া রাশিয়া, বেলারুশ, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেজন্য, চীনের একটি বিশেষজ্ঞদল আমবাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শনে আসবে। গতকাল কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার করমপুর গ্রামে আমের বাগান পরিদর্শন ও আমচাষির সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি বলেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সে কারণে দাম বাড়বে। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কৃষিমন্ত্রী বলেন, আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। রাশিয়া, বেলারুশ, চীন, জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা চেষ্টা করছি বেশি পরিমাণ আম রপ্তানির। কৃষিমন্ত্রী জানান, আম রপ্তানির জন্য ২৫০ থেকে ৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। এর আগে মন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুলের ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন, ই-ফার্মিং, ভার্মি কম্পোস্ট, বসতবাড়িতে বাগান ও কৃষি খেত পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com