মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

গাজীপুরে ফোমের কারখানার আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ১৩৭৯ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয় বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক একটি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে। প্রাথমিক তথ্যে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। ছবি: মাসুদ রানাজয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। কারখানা ও গুদাম টিনশেডের।

কারখানাটিতে ফোম ও সিনথেটিক কাপড় তৈরি করা হয়। ছবি: মাসুদ রানাজয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের বেড (ফোম) ও সিনথেটিক কাপড় তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আগুন নেভাতে অনেক সময় লাগতে পারে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com