মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের এসপি আবদুর রকিব’র শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৪৬ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার) বলেছেন, জেলার মানুষের নিরাপত্তা দিতে পুলিশ সদা প্রস্তুত আছে। শুক্রবার সকালে ইসলামপুরে এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় এলাকার সাধারণ মানুষের কথা শুনেন এবং পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার অঙ্গীকার ব্যক্ত করেন। মাদক, বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গী মাদকসহ যে কোন অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথাও জানান এসপি আ. রকিব। এলাকায় মাদক বা চোরা কারবারিদের রুখতে পুলিশ সদা প্রস্তুত আছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিট পুলিশিং এর আয়োজনে বাল্যবিয়ে, জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও অসহায় গরীব শিতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা পুলিশের পক্ষ্য হতে আ. রকিব ও উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ। ২১ জানুয়ারি ২০২১খ্রি. সকালে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোছাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন, ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রেজওয়ানুল হক মন্ডল, এসআই আতাউর রহমান। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর পুলিশ সুপার নারী কল্যাণ সমিতির পক্ষ্য থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন। নারী কল্যাণ সমিতি পুনাক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বাশার এর নির্দেশনায় বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com