মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের ব্যস্ত মহাসড়কের শাহীবাগ বিশ্বরোড মোড় হোসেন পেট্রোল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী মিলন নিহত হয়েছে। নিহত মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের কারবালা মোড়ের যোবদুল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৮)। সদর মডেল থানার ওসি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টায় মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মিলন। স্থানীয় মানুষের সহায়তায় দ্রুত তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এনজিও কর্মী মিলনকে। আরও জানা গেছে, স্থানীয়রা (যশোর-ট-১১-৩৯৫৫) নং এর ট্রাকটি জব্দ করে। তবে চালক সহযোগী পালিয়ে যায়।পরে সদর মডেল থানার এস আই এরশাদ আলী ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। মৃত মিলন হোসেন আশ্রয় নামের একটি এনজিওর চুলা সরবরাহের চুক্তি ভিত্তিক কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com