রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ‘আমাকেও গ্রেপ্তার করুন’

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৭৭৭ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : কালীঘাটের বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে গাড়ি ঘুরিয়ে নিজাম প্যালেসে সি বি আই দপ্তরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পনেরো তলায় এন্টি করাপশন দপ্তরের সামনে বসে মমতা জানান, বেআইনি ভাবে তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও গ্রেপ্তার করতে হবে নয়তো তিনি নিজাম প্যালেস ছাড়বেন না। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন।

তৃণমূলের আইনজীবীরা জানান আদালতে চার্জশিট জমা পড়লেই তাঁরা অভিযুক্তদের জামিনের আবেদন করবেন। তাঁরাও এই গ্রেপ্তারের ঘটনাকে বেআইনি বলছেন। তৃণমূল কর্মীরা পুরো ঘটনার মধ্যে বিজেপির চক্রান্ত দেখছে। তাদের বক্তব্য, নারোদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছিল মুকুল রায় ও শুভেন্দু আধিকারীকে।

তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলেই কি ছাড় পেলেন? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি। বিজেপি হার টা মানতে পারছে না বলেই এই সব করছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার সদস্যদের গ্রেপ্তার করার আগে তাঁর কোনও অনুমোদন নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com