রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

মুজিববর্ষ উপলক্ষে ৬৬ হাজারেরও বেশি গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১০৭৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষে ৬৬ হাজারের বেশি গৃহহীন পরিবারকে বসবাসের ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ৪৯২টি উপজেলা প্রান্ত ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সময়ে শেখ হাসিনা সরকারের নেয়া উন্নয়নমূলক কাজের সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী জানান, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। পৃথিবীতে কোনো দেশের সরকার এত অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষকে বসবাসের ঘর দিতে পারেনি। যা আওয়ামী লীগ সরকার পেরেছে। খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে তার সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ৬৬ হাজার ১৮৯ টি ঘর এতো অল্প সময়ে করা সহজ ছিলো না। যারা সম্মিলিতভাবে আন্তরিকতার সাথে কাজ করেছেন তাদের ধন্যবাদ। খুব দ্রুতই আরও ঘরের কাজ শুরু হবে।
তিনি জানান, মুজিবর্ষের লক্ষ একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না গৃহহীন থাকবেনা। উপকার ভোগীদের নিকট প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঘরগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com