রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

রাজশাহীতে পরিবহন থেকে চাঁদাবাজির সময় ২১ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর তিনটি উপজেলা থেকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় ২১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। রোববার (১২ মে) দুপুরে বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা তোলার রশিদও জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগমারার দুলাল মন্ডল (৪৫), নাঈম শাহ (৩১), তোফাজ্জল খাঁ (৪০), আলমগীর (৩৬), মিঠু শেখ (২৭), আসাদ হাসান (৩৪), বাবু (৪৪), সজিব ইসলাম (২১), আমিরুল হক (৩৩)। পুঠিয়ার আলামিন (২১), বিলাস উদ্দিন (২০), নাহিদুল ইসলাম (২০), খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), ওয়াহাব আলী (৩২)। দুর্গাপুরের হিরু চন্দ্র পাল (৬০), আবদুল মজিদ (৬৫), মালেক উদ্দিন (৩২), মহসিন আলী (৪২), আাবু জাফর (৪২), খোকন (২৫)। এছাড়াও পবার আবু হেনা বাদলকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঁদা আদায় রশিদ বই ৮টি, টালী খাতা ২টি, আদায়কৃত নগদ ৬ হাজার ১১৯ টাকা উদ্ধার কে ছে র‌্যাব। আসামীদের বিরুদ্ধে বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com