মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

রাজশাহীর জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময়

নাঈম হাসান
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩৩ বার পঠিত

রাজশাহী সংবাদদাতা: জেলা প্রশাসকের সাথে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল’র সাথে নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক অধ্যাপক ড. আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুরুতেই জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদকে অভিনন্দন জানান জেলা প্রশাসক ।

মতবিনিময় সভায় করোনাকালীন পরিস্থিতি সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিক নেতারা সরকারের নানান ইতিবাচক ও উন্নয়নমূলক দিক নিয়ে তাদের কর্মকান্ড তুলে ধরেন, তাদের সামাজিক নিরাপত্তা ও সরকারের সাথে সংহতিমূলক কর্মকান্ডেরও বিবরণ তুলে ধরেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল উন্নয়ন কর্মকান্ডের অংশীদার হিসেবে সরকারের পাশে থাকায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, সামাজিক নানা বিষয়ে দূর্ণীতির চিত্রও সঠিকভাবে তুলে ধরার জন্য সাবাদিকদের আহ্বান জানান তিনি । সেই সাথে তিনি বস্তুনিষ্ঠ ও সাহসি সাংবাদিকতার পাশে থাকার আশ্বাসও ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক গণধ্বনি সম্পাদক ইয়াকুব শিকদার, যুগ্ম আহবায়ক ও দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবর রহমান, যুগ্ম আহবায়ক এ এম আব্দুল মুগনি নিরো, সদস্য আবু কাওসার মাখন, শামসুল ইসলাম, নূরে ইসলাম মিলন, শাহিনুর রহমান সোনা, রেজাউল করিম, আল আমিন হোসেন, মাযহারুল ইসলাম চপল, ইসমাইল হোসেন হুমায়ুন প্রমুখ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com