সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

সফরকালে চমৎকার আয়োজনের জন্য ঢাকাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ধন্যবাদ জ্ঞাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪২৪ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ ও ২৭ মার্চ তার সাম্প্রতিক দুই দিনের রাষ্ট্রীয় সফরে ‘চমৎকার ব্যবস্থা’ করার জন্য ঢাকাকে ধন্যবাদ জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে লিখেছেন আমি আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরের চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চিঠি লিখছি।
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি।
চিঠিতে মোদি লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ উদযাপনের চমৎকার নিখুঁত আয়োজনের জন্য আমি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাতে চাই।
ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। মোদি লিখেছেন, এই সফরের সময় আপনার (মোমেন) সঙ্গে ভাব বিনিময় করতে পেরে ভালো লেগেছে। সুত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com