রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৯৭ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ অবশেষে রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।আজ শুক্রবার ভোর ৫ টার দিকে পাবনার ঈশ্বরদী থানাধীন পাকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ ও ডিবি পুলিশের পরিদর্শক আতিকের নেতৃত্বে ঈশ্বরদী থানার পাকশী এলাকা থেকে মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করে।পরে তাকে নিয়ে তার আড়ানীর গ্রামের বাড়িতে অভিযান চালায়।এসময় তার বাড়ি থেকে নগদ ১ লক্ষ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।উল্লেখ্য যে,গত ৭ জুলাই একটি মামলায় রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৪ টি অবৈধ আগ্নেয়াস্ত্র,নগদ প্রায় কোটি টাকা ৪৩ রাউন্ড গুলি,ইয়াবা ও বিদেশী মদ সহ মেয়রের স্ত্রী ও তার দুই ভাতিজাকে আটক করলেও মেয়র পালিয়ে যেতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com