শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

বিনোদন নিউজ : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠান ছিল আজ বিকেল ৫টায়।  শপথ পাঠ শুরু হয় সাড়ে ৫টায়। শপথ অনুষ্ঠানে জায়েদ খান নেই। সেটা অনুমিতই ছিল।

কিন্তু মিশা-জায়েদের প্যানেলের সদ্যোবিদায়ি সভাপতি মিশা সওদাগর এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্ময় তৈরি করেছেন।আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এই ঘটনার পর আদালতে যাবেন বলে জানিয়েছেন জায়েদ।

মিশা সওদাগরের উপস্থিতিকে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা আলমগীর।  মিশা কেবল উপস্থিত থাকেননি, সভাপতি পদে বিজয়ী ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্যও পাঠ করান তিনি।

নির্বাচনের দিন মিশা বলেছিলেন, ‘কাঞ্চন ভাই খুবই ভালো মানুষ। তিনি আমার বড় ভাই। এমন সজ্জন মানুষের সঙ্গে আমার নাম জড়িয়েছে, এতেই আমি গর্বিত। জিতি হারি, আমি তাঁর ছোট ভাই―এই পরিচয়েই থাকব। ‘

আজ শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন, ‘এই প্যানেলের হাতেই চলচ্চিত্রের সর্বোচ্চ উন্নতি হবে। সবাই মিলেই আমরা কাজ করব। ‘

ইলিয়াস কাঞ্চনের শপথ অনুষ্ঠান শেষ হলে পরে সাধারণ সম্পাদক পদে নিপুণসহ অন্যদের শপথ সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com