শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

কন্যাসন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী তিশা-ফারুকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৯৩ বার পঠিত
কন্যাসন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী তিশা-ফারুকী
ফটো সংগৃহীত

বিনোদন নিউজ : কন্যাসন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে এই সন্তান জন্ম দেন এই অভিনেত্রী। নবাগতের ছবিসহ নিজের ফেসবুকে পোস্ট করেন তিশা।

অভিনেত্রী তাঁর স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি এবং সন্তান সুস্থ আছেন। একই সঙ্গে মেয়ের নাম প্রকাশ করেন তিনি। এই ‘দেবদূত’কে ইলহাম নুসরাত ফারুকী নামে ডাকার জন্য অনুরোধ করেন তিনি। একই সঙ্গে ডাক্তার সংযুক্তা সাহাকে তাঁর সেবার জন্য ধন্যবাদ জানান তিশা।

এদিকে নিজের ফেসবুক পেজে মা-মেয়ের ছবি দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন ইলহামের বাবা মোস্তফা সরয়ার ফারুকী।

২০১০ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে হয়। এরপর গেল এক দশকে এই তারকা দম্পতির সবচেয়ে বেশিবার শোনা প্রশ্ন সম্ভবত—কবে সন্তান হবে? অবশেষে বহুল প্রতীক্ষিত সুখবর দিলেন ফারুকী-তিশা।

এর আগে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিশার বেবিবাম্পের ছবি পোস্ট করে আগত সন্তানের খবর জানান ফারুকী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com