বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামের ব্রাহমা জাতের এক টন অবিক্রীত সেই এক টন ওজনের ‘কালা মানিক’ মারা গেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৩২ বার পঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামের ব্রাহমা জাতের এক টন অবিক্রীত সেই এক টন ওজনের ‘কালা মানিক’ মারা গেছে
ফটো সংগৃহীত

অনলাইন নিউজ : কোরবানির জন্য লালন-পালন করা ব্রাহমা জাতের এক টন ওজনের ‘কালা মানিক’ মারা গেছে। কালা মানিকের মৃত্যুর খবরে সেখানে শত শত মানুষ ভিড় জমায়।

মঙ্গলবার (২৭ জুলাই) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামে দরিদ্র কৃষক দ্বীন মোহাম্মদের বাড়িতে মারা যায়। পরে দুপুরে গর্ত খুড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে।

কৃষক দ্বীন মোহাম্মদ বলেন, ‘বাড়িতে শেড দিয়ে তৈরি খামারে ব্রাহমা জাতের গরুটি বড় করে তুলি। এটির ওজন প্রায় এক টন। আদর করেই তার নাম দিয়েছি ‘কালা মানিক’। ঈদের আগে ঢাকার এক ব্যবসায়ী গরুটি আট লাখ টাকায় ক্রয় করেছিলেন।

এরপর গরুর শরীরে রোগ ধরা পড়ার খবর ওই ব্যবসায়ীকে জানানো হয়। পরে ব্যবসায়ী আর গরুটি নেননি। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ালেও রোগ ভালো হয়নি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি-গরুটি আর জীবিত নেই। এতে আমার আট লাখ টাকার ক্ষতি হয়েছে।’

তিন আরও বলেন, ‘গরুর খাবার ও চিকিৎসা বাবদ মানুষের থেকে অনেক টাকা ঋণ করেছি। মনে করেছিলাম চিকিৎসায় রোগ ভালো হয়ে যাবে। আমি শেষ হয়ে গেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com